এশিয়ার শ্রেষ্ঠত্ব কার হাতে উঠবে? পাকিস্তান না কি শ্রীলংকার?
এশিয়া কাপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ (রবিবার) রাতে মাঠে নামছে পাকিস্তান এবং শ্রীলংকা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি, নাগরিক টিভি ও স্টার স্পোর্টস ১ চ্যানেলে।
এশিয়া কাপের শুরুতে আন্ডারডগ হিসেবে শ্রীলংকা খেলা শুরু করলেও,শেষ পর্যন্ত তারা এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনালে পৌছে গেছে। এশিয়া কাপের শুরুতে ভারত ও পাকিস্তান ফাইনালে যাওয়ার আসা করলেও, পাকিস্তান মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফাইনালে উঠেছে,কিন্তু ছিটকে যায় রোহিত শর্মারা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে বাবর আজমরা ছিটকে দেয় ভারতকে, আর নিজেদের সঙ্গে ফাইনালে তুলে নেয় লঙ্কানদের। এরপর ফাইনালের ড্রেস রিহার্সালে মুখোমুখি হয়েছি দল দুটি। শারজার লড়াইয়ে চমক দেখানো শ্রীলঙ্কা হারিয়ে দেয় পাকিস্তানকে ও। সেই হিসাবে আজকের ফাইনাল পাকিস্তানের জন্য শ্রেষ্ঠত্বের লড়াই,সাথে প্রতিশোধের মঞ্চ ও।
এবারের এশিয়া কাপ দিয়ে প্রতিযোগিতাটির ষষ্ঠ শিরোপা জেতার লক্ষ্য শ্রীলঙ্কার। পাকিস্তানের সামনে তৃতীয় শিরোপার হাতছানি। ১৯৮৪ সালে এই প্রতিযোগিতা শুরুর পর একমাত্র দল হিসেবে সব আসরে খেলেছে লঙ্কানরা। এবার দিয়ে তার খেলতে নামছে ১২তম ফাইনালে। যেখানে সবশেষ সাফল্য এসেছিল ২০১৪ সালে, বাংলাদেশের মাটিতে। সেই শিরোপা জিতেছিল তারা আবার পাকিস্তানকে হারিয়েই। ফলে বাংলাদেশের ফাইনাল লঙ্কানদের বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে। আজ জিতলেই ভারতের সঙ্গে শিরোপার ব্যবধান কমিয়ে আনবে দাসুন শানাকারা। ভারত রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন। আজ জিতলে ষষ্ঠ শিরোপা ঘরে তুলবে তারা। তারা হবে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাজয়ী দল।
পাকিস্তান সবশেষ এশিয়া কাপ জিতেছে ২০১২ সালে। মিরপুরের শ্বাসরুদ্ধকর ফাইনালে বাংলাদেশকে মাত্র ২ রানে হারিয়ে শিরোপা উদযাপন করেছিল তারা। আর প্রথম শিরোপা ঘরে তুলেছিল ২০০০ সালে। সব মিলিয়ে পাকিস্তান ফাইনাল খেলেছে চারবার। এবার পঞ্চম ফাইনালে কী হয়, সেটিই দেখার।
No comments:
Post a Comment