Breaking

Sunday, 4 September 2022

হত্যা খিলগাঁওয়ে মুঠোফোন চুরির সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা

 

রাজধানীর খিলগাঁও এলাকায় মুঠোফোন চুরির সন্দেহে এক তরুণকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে।


নিহত তরুণের নাম রাশেদ (১৮)। তিনি স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, দুই দিন আগে নাগদারপাড়ের একটি ওয়ার্কশপে কাজ নেন রাশেদ। এর মধ্যে রোববার সকালে ওয়ার্কশপ থেকে তিনি দুটি মুঠোফোন চুরি করেন বলে অভিযোগ ওঠে। পরে আরেকটি মুঠোফোন চুরি করার সময় শ্রমিকেরা দেখে ফেলেন বলে তাঁরা দাবি করেন। এ সময় রাশেদকে মারধর করা হয়।


পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, রাশেদের মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ওয়ার্কশপের কয়েকজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

নিহত রাশেদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

No comments:

Post a Comment